চকরিয়ায় ক্রিস্টাল মেথসহ তিন মাদক কারবারি আটক
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া থেকে ক্রিস্টাল মেথসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ৫’শ ৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৩মে) রাতে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ.ম.ফারুক।
আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেয়ারা পাড়ার আক্কাছ মিয়ার ছেলে আমির হোছেন (৫৪), একই এলাকার আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৬) এবং কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারলিয়ানগরের মৃত কবির আহাম্মদের ছেলে জাফর আলম (৫০)।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) আ.ম.ফারুক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় মাদক বিক্রয়ের জন্য বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে বলে জানতে পারি।
পরে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































